১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টায় আনন্দ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদারের পরিচালনায় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক ও মানবিক যুব সমাজ গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে নব গঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আনন্দ মিছিলে সিলেট মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D