সিলেটে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সিলেটে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্টের জরিমানা

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ২০১৯ সালের পর থেকে নবায়ন না থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স নবায়নের জন্য প্রতিষ্ঠানটিকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

অভিযানে নিউ গ্রামীণ হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও চিকিৎসাসেবার উপযোগী নয় বলে পরিলক্ষিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভিযানকালে মেট্রো মেডিকেয়ার ক্লিনিকের সার্বিক কার্যক্রম ও সেবার মান সন্তোষজনক পাওয়া যায়। একইভাবে শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম ও সেবার মানও সন্তোষজনক বলে জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট