১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাসিক কল্যাণ সভা আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন এসমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।
সভায় পুলিশ কমিশনার সকল পুলিশ সদস্যের কাছ থেকে কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার প্রতিটি পুলিশ সদস্যকে করোনাকালীন সময়ে আরও সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্বপালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। প্রতিটি পুলিশ সদস্যকে মাদক থেকে দূরে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া জনগণের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য সকল পুলিশ সদস্যকে নির্দেশ প্রদান করেন তিনি।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্সবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D