গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২

সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা সহ আয়লাফ আহমদ (৫০) ও মঈন উদ্দিন (৫৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আয়লাফ আহমদহ উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে ও মঈন উদ্দিন বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে ২ হাজার একশত পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩১ হাজার ৩০০ টাকাসহ আয়লাফ আহমদ এবং মঈন উদ্দিনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আয়লাফ আহমদ ও মঈন উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট