সিলেট জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটুর কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

সিলেট জেলা যুবদল নেতা শামসুল ইসলাম টিটুর কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট জেলা যুবদল নেতা, ইটালী প্রবাসী শামসুল ইসলাম টিটু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশে তার মা অসুস্থ থাকাকালীন সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম সহ বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও বন্ধু-বান্ধরা খোঁজ-খবর নিয়ে যে ভাবে সহযোগিতা করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে এ ঋণ পরিশোধ করা যাবে না। অনেকেই মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের খোঁজ-খবর নিয়েছেন। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় ও দোয়ার বরকতে বর্তমানে তার মা সুস্থ আছেন। এ জন্য তিনি সকলের কাছে ঋণী ও কৃতজ্ঞ। তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট