৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের (১৩) লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে গেলে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। পরে তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হত্যার চার দিন পর দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে লাশ ফেরত দিল।
বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপঅধিনায়ক আহমেদ ও ফেরদোস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. বারেক, দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম, ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা গন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D