৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ৯৩ হাজার ৮০২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৫৬৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D