৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুস সাত্তার (৪০)। এ নিয়ে ওই ঘটনায় ২৯ জনের মৃত্যু হলো।
তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল। আব্দুস সাত্তার পেশায় পোশাক শ্রমিক ছিলেন।
মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও সাত জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। তখন ছয়টি এসি বিস্ফোরিত হয়। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D