করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল সিএমএইচএ ভর্তি

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল সিএমএইচএ ভর্তি

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, করোনা আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার কর্মরত ডাক্তাররা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।

এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান জ্যেষ্ঠ আইনজীবী।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট