১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেন, পঞ্চম শ্রেণির নিচের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিজ নিজ স্কুলে হবে।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না খোলার পরিস্থিতির ওপর তিনটি বিকল্প মাথায় রেখে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে আগামী সপ্তাহে।
প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা আছেই। এই পরীক্ষাটা নিতে হলে আমাদের পাঠদানের যে সময় আছে, সেই সময়টা পাচ্ছি না।
আমরা সেপ্টেম্বরের দিকে যদি স্কুল খুলে দিতে পারতাম, তাহলে শর্ট সিলেবাসে একটা পরীক্ষা (প্রাথমিক সমাপনী) নেওয়ার চিন্তা-ভাবনা ছিল। আমরা শর্ট সিলেবাস করে পরীক্ষাটা নেবো। না-হলে কেন্দ্রীয় পরীক্ষা হবে না। আবার যদি তা না (সেপ্টেম্বরে না খুলে) হয়, অক্টোবরের দিকে খুলে তাহলে ৫০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করতে পারি কিনা? যদি সম্ভব হয় তাহলে এমসিকিউ করতে পারি ৫০ নম্বরের। এগুলো আমাদের চিন্তা-ভাবনা। পরীক্ষা (প্রাথমিক সমাপনী) আমরা রাখবো, পরীক্ষার কোনও বিকল্প নাই।
প্রতিমন্ত্রী বলেন, এখন যেহেতু সেপ্টেম্বরে স্কুল খুলতে পারবো কিনা, তা বলতে পারছি না। অক্টোবর-নভেম্বরের দিকে খুললে তখন কী অবস্থা হবে, আমরা একটা মূল্যায়নের ভিত্তিতে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা করতেছি।02
অক্টোবরে না খুললে কী পদক্ষেপ নেওয়া হবে প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবরে না খুললে নভেম্বরে খুলবে, নভেম্বরে না খুললে তখন বিকল্প ব্যবস্থা নেবো।’ তবে সেই বিকল্প ব্যবস্থার কথা জানাননি প্রতিমন্ত্রী।
সমাপনী পরীক্ষার বদলে অটো পাসের চিন্তা-ভাবনার কথা আমরা শুনেছি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না। এরকম কোনও চিন্তা-ভাবনা আমাদের নেই। অটো পাসের চিন্তা নেই। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে, পরীক্ষা নেওয়া হবে না। এরকম হুট করে বলা যায় না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D