সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে ডাকাতি

প্রকাশিত: ৩:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

Manual1 Ad Code

মৌলভাভীজারের কুলাউড়ায় সিলেটগামী একটি ট্রেনে ডাকাতি হয়েছে। তবে কোনো যাত্রী আহত হয়নি।

Manual7 Ad Code

সোমবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও কুলাউড়ার মাঝামাঝি এলাকায় ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেল স্টেশনের মাস্টার হরিপদ সরকার জানান- ঢাকা থেকে কালনী এক্সপ্রেস সিলেট যাচ্ছিল। কুলাউড়া স্টেশনে ট্রেনটি থামার পর কয়েকজন যাত্রী নেমে তাকে ডাকাতির বিষয়টি জানান।

Manual5 Ad Code

“তারা জানান-আগে থেকে যাত্রীবেশে ওঠা কয়েকজন লোক অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।”

Manual6 Ad Code

পরে কুলাউড়া স্টেশনে ট্রেনটি ঢোকার সময় তারা নেমে চলে যায়, বলেন হরিপদ।

হরিপদ জানান- কালনী এক্সপ্রেসে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করা গেলেও যে বগিতে ডাকাতি হয়েছে তা ছিল লোকাল একটি ট্রেনের একটি বগি, যা থেকে অন্য বগিতে যাওয়া যায় না।

Manual5 Ad Code

৬০ আসনের ওই বগিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে চলে গেছে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code