১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২০
বিশ্বের নানা দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীকে সমাগত পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী ইমরান আহমদ বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্বের প্রতিটি ঘরে পবিত্র ঈদুল ফিতর নিয়ে এসেছে ঈদ আনন্দ ও শান্তির পয়গাম। তিনি ঈদের আনন্দের মতো বাঙালি জাতির যেন প্রতিটি মুহূর্ত সর্বদা হয় সেই প্রত্যাশা করেন। পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে দেশ ও জাতিকে রক্ষায় মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
অপর দিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও শুভেচ্ছা বিনিময়ে সরকারি বিধি নিষেধ পালনে দেশবাসীকে সামজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D