৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০
২৫ এপ্রিল ২০২০, শনিবার : করোনাভাইরাসের মহাদুর্যোগ মোকাবিলায় ত্রাণসহযোগিতা নিয়ে মাঠে নেমেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিএনপির এই নেতা তার সাধ্যমতো দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তাররোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের গাইডলাইন মেনে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা ও লকডাউন করেছে পুরো দেশ। ফলে দরিদ্র ও নিম্নবিত্ত বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। তাদের এই দুর্ভোগ দূর করতে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
২৫ এপ্রিল শনিবার বিকাল ৩টায় আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে গরীব ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক (সাবেক) নিজাম ইউ জায়গীরদার, সহ-যুব বিষয়ক সম্পাদক (সাবেক) আব্দুল মালেক, সিলেট জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, আব্দুল মুকিত সুমেল, ছাত্রদল নেতা আলী আকবর রাজন, যুবনেতা শিপন চন্দ, সমছু উদ্দিন, সাহাব উদ্দিন, আব্দুল মন্নান প্রমুখ ।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘নিজেরা নিরাপদ থেকে সমাজের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নির্দেশনা অনুযায়ী মহানগর ইউনিটগুলো সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ এলাকায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করা হয়েছে। জনসমাগম বা শো-ডাউন না করে সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এবং মহল্লায় মহল্লায় গোপনীয়তা রক্ষা করে কিছু দলীয় নেতাকর্মী ও মধ্যবিত্তের বাড়িতে উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে ।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, এই মহাদুর্যোগে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। বিএনপি’র পক্ষ থেকে পর্যায়ক্রমে সিলেটের গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তবে মূল কাজটি করতে হবে সরকারকে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D