৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, নতুন করে আরও আরও ৯ জন সুস্থ্য হয়েছেন। এ নিয়ে মোট ৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২১ লাখ ৫৭ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৫ লাখ ৫৩ হাজার ৬০৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ৭৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৮৩৮ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D