সিলেটে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

সিলেটে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত

সিলেটে নতুন করে আরো দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুইজনই পুরুষ বলে জানা গেছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যাদের পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে এই দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট