অনৈতিকতার অভিযোগে ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৬


জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক অনিয়মের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে মালেকা খানম সারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তবে বিভিন্ন সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট