করোনা মোকাবিলায় হযরত শাহজালাল(রঃ) মাজারের তিনটি ফটক দুদিনের জন্য বন্ধ

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

করোনা মোকাবিলায় হযরত শাহজালাল(রঃ) মাজারের তিনটি ফটক দুদিনের জন্য বন্ধ

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার : করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের তিনটি ফটক দুদিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বন্ধ থাকবে মাজারের এসব ফটক। এ সময় কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মাজারের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে মাজার সংলগ্ন কবরস্থানের ফটকও বন্ধ থাকবে।
এদিকে, সিলেটের সবচেয়ে বড় কবরস্থান হযরত মানিকপীর (রহঃ) মাজারেও একই রকম কড়াকড়ি আরোপ করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, হযরত শাহজালাল(রহঃ) মাজার ও মানিকপীর (রহঃ) কবর সহ কোনো গোরস্থানে শবেবরাতে রাতে মুসল্লিদের ঢুকতে দেওয়া হবে না।
এর আগে ধর্ম মন্ত্রণালয় মুসল্লিদের নিজ নিজ বাসায় শবেবরাত পালনের আহবান জানায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট