সিলেটে হাসপাতাল খুঁজছেন মেয়র আরিফ

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

সিলেটে হাসপাতাল খুঁজছেন মেয়র আরিফ

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার : হাসপাতাল খুঁজছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। করোনা মোকাবেলার জন্য তিনি এই হাসপাতাল ব্যবহার করবেন। থাকবে আইসিইউ সুবিধা। অক্সিজেনেরও থাকবে সুব্যবস্থা। বুধবার বিকেল থেকে তিনি হাসপাতাল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে খোজা হচ্ছে আবাসিক হোটেলও। করোনা আক্রান্ত রোগীদের যেসব চিকিৎসক, নার্স ও কর্মচারীরা চিকিৎসা দেবেন তাদের রাখা হবে ওই হাসপাতালে। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে হাসপাতাল খোঁজার বিষয়টি জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট