৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০
নিজাম ইউ জায়গীরদার : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে, ও ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে, তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, কল্লগ্রাম আদর্শ যুব সংঘ। সংগঠনের উদ্যোগে ৪ এপ্রিল রোজ শনিবার বেলা ২টায় সময় সিলেট সদর উপজেলার ৪নং খাদিম পাড়ার কল্লগ্রাম এলাকায় জীবাণুনাশক ওষুধ স্প্রে ও শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৩কেজি চাল, ২কেজি আলু, ২কেজি আটা, ১কেজি পিয়াজ, ১কেজি লবন , ১কেজি ডাল, সোয়াবিন তৈল আধা লিটার ও ১টি সাবান।
ক্লাব অঙ্গনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ ফয়জুর রহমান।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমে অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন আব্দুল আজিজ( নয়াবাড়ি),কৃষি কর্মকর্তা ইউসুফ আলী, দুদু মিয়া’সহ এলাকার মুরব্বিয়ান ও কল্লগ্রাম আদর্শ যুব সংঘের এক ঝাঁক তরুণ।
এর আগে ২ দিনব্যাপী কল্লগ্রাম আদর্শ যুব সংঘ’র উদ্যোগে ৫ নং ওয়ার্ডে জনসচেতনতামূলক প্রচারণা ও জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিমেল আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আহাদ’সহ নেতৃবৃন্দ ঐপ্রচারণায় সরাসরি অংশ নেন।
করোনাভাইরাস মহামারীর ক্রান্তিকালে খাদ্য সামগ্রী বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে যাদের অর্থায়নে তারা হচ্ছেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সৈয়দ ফয়জুর রহমান, আব্দুল আজিজ, প্রবাসী নজরুল ইসলাম, রুমান আহমদ, কৃষি কর্মকর্তা ইউসুফ আলী। সবার প্রতি কল্লগ্রাম আদর্শ যুব সংঘ কৃতজ্ঞ।
এছাড়াও সংঘের নেতৃবৃন্দ ও প্রত্যেক সদস্যবৃন্দের প্রতিও কৃতজ্ঞ যাদের পরিশ্রমে আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D