৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০
বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর পরিবারের পক্ষ থেকে তার ছেলে কায়সার রহমান শ্রমজীবী ও কর্মহীন পরিবারের জন্য গঠিত সিলেট সিটি কর্পোরেশনের ‘খাদ্য ফান্ড’ ২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার দুপুরে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র কাছে এ অনুদান প্রদান করা হয়।
মরহুম এম সাইফুর রহমানের পরিবারের পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ (লায়েক), ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছয়ফুল আমিন বাকের, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু প্রমুখ।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D