১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতিকৃতিতে ফুল দেয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নীরবে কিছুণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর (বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত) একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের সব শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আয়োজিত ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর নাতনি ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন, বঙ্গবন্ধুর নাতি ও শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে রাখা এক পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে সমাধি প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ ও শেখ হেলাল উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D