৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া এ ঘোষণা দিয়েছে।
এরআগে সোমবার (১৬ মার্চ) দুপুরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এই ঘোষণার আওতায় সরকারি আলিয়া মাদ্রাসাগুলোও বন্ধ হয়েছে।
মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’র কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D