৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে এক হাজার ‘ঘি’-এর প্রদীপ জ্বালিয়ে বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেছে ভুটান।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রী টেলিফোন করে এ শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান।
ইহসানুল করিম বলেন, লোটে শেরিং বিকালে প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে এবং বাংলাদেশের জনগণকে মুজিববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ভুটানের জনগণও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছে বলে শেখ হাসিনাকে জানান।
জবাবে শেখ হাসিনা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করায় ভুটানের প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে তার আন্তরিক ধন্যবাদ জানান।
টেলিফোনে আলাপকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D