৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা একা বাইরে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৬ মার্চ) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে শেষে একথা জানানো হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিং করেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকী যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে সেফটির জন্য।
‘বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একা একা যেন বাইরে না যায়, অভিভাবকদের সঙ্গে যেতে পারে।’
তিনি বলেন, আরেকটা জিনিস অনুরোধ করি- মসজিদ, মাদরাসা ও পেপারের মাধ্যমে বলে দেবেন- যদি কারো জ্বর এবং সর্দি-কাশি হয় তিনি যেন কোনো পাবলিক প্লেসে না আসেন। মসজিদ বা অফিসেও না। আমরাও অফিসে বলে দিয়েছি জ্বর এবং সর্দি-কাশি থাকলে সে অফিসে আসবে না।
এর আগে দুপুরে আরেক সংবাদ সম্মেলনে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বাড়িতে রাখতে হবে। এসময়ের মধ্যে কোচিং সেন্টারও বন্ধ রাখতে হবে।
কোনোভাবে শিক্ষার্থীদের বাড়ির বাইরে রাখা যাবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D