৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
২০১৮ সালের ১২ মার্চ নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শেষ বর্ষে অধ্যয়নরত ১২ জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। এ ঘটনার দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় মোমবাতি প্রজ্জ্বলন এবং নিরবতা পালনের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. সাইরাস সাকিবা, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়া, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত রানা, এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু, সাইকিয়েট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ, আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ ওহিদুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ লিজু সহ প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটটি। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) বোম্বাডিয়া কোম্পানির তৈরি ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রী ছিলেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ নেপালি শিক্ষার্থী। রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তালিকা ও ইউএস-বাংলার প্রকাশিত নামের তালিকা অনুযায়ী রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সেসব শিক্ষার্থীরা সেদিন বিমানের যাত্রী হিসেবে ছিলেন তারা হলেন, সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, সামিনা বেনজারখার, আশ্রা শখিয়া ও প্রিন্সি ধামী। এদের মধ্যে সামিনা বেনজারখার ছাড়া সকলেই ওই দুর্ঘটনায় মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D