জালালপুর ডেভেলপমেণ্ট অর্গ্যানাইজেশন মিডলইস্ট’র স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

জালালপুর ডেভেলপমেণ্ট অর্গ্যানাইজেশন মিডলইস্ট’র স্মরণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন ডেভেলপমেণ্ট অর্গ্যানাইজেশন মিডলইস্ট’র উদ্যোগে জালালপুরের সম্প্রতি প্রয়াত গুণীজনদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জালালপুর ইউনিয়নের মোহাম্মদ আছাব আলী, মোহাম্মদ জইন উল্লাহ, মাহবুবুর রহমান শিকদার, সাজিদুর রহমান সাইজলা, মো. আব্দুল মুকিত, মো. তনজ্জির আলী, মো. আফতাব মিয়া, শাহ মো. আরিজ আলী, আঙ্গুর মিয়াসহ ব্যক্তিবর্গের স্মরণে সোমবার সন্ধ্যায় জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক গভর্ণর সহিদ আহমদ চৌধুরী।

সভাপতিত্ব করেন জালালপুরের মুরুব্বি শেখ ইদ্রিস আলী তুরন মিয়া।

জালালপুর প্রভাতি শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল হাসান ইব্রাহিমের পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জালালপুর ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি ও সিলেট মিলেনিয়ামের এমডি হোসেন আহমদ, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, শহীদুর রহমান শাহিন, এমএ শহীদ পংকি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, সিলেটভিউ২৪ডটকমের ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী মো. ছালিক আহমদ, ছানাউল হক ছানা, জাকারিয়া উল হক, সুজন আল মামুন সুন্দর, সাবেল আহমদ, মুসলেহ উদ্দিন রাজু, আতিকুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট