৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
কোম্পানিগঞ্জের থানাবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং শাখার যাত্রা শুরু হয়েছে। শুক্রবার দুপুরে শাখা কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. নুরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিলেট জোন এর প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন, ইছাকলস ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আরফাত আলী, পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম, কোম্পানিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান ও জামেয়া রাহমানিয়া কোম্পানিগঞ্জ এর মুহতামিম মাওলানা হাসান আল হেলাল। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জোনাল হেড শিকদার মো. শিহাবুদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানিগঞ্জের জনসাধারণকে ব্যাংকিং সেবা প্রদানের জন্য পরিকল্পনা করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড । এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন এর মাধ্যমে সেই পরিকল্পনা সফল হলো। এ শাখার মাধ্যমে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে আগত অতিথি ও গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা ডা. রইছ উদ্দিন আলমগীর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D