১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস যেহেতু আমাদের প্রতিবেশী দেশগুলোতে এসে গেছে, তাই বাংলাদেশেও যে এটা আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। যদিও করোনা ভাইরাস মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত আছি, আরও প্রস্তুতি বৃদ্ধি করছি। করোনা চলে আসলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আমরা আগে থেকেই এ ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করেছি।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী বাংলাদেশিদের এখন দেশে না ফেরার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি যারা বিদেশে চাকরি করেন, অতি জরুরি না হলে এই মুহূর্তে দেশে আসা বন্ধ করতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হোক। নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশিরাও এটা চান না যে, তাদের মাধ্যমে দেশের মানুষ বা নিজের পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হোক। তাই দেশের মানুষের ও পরিবারের স্বার্থেই এখন বিদেশে যাওয়া-আসা বন্ধ রাখতে হবে।
জাহিদ মালেক বলেন, বিদেশ থেকে আসা সন্দেহজনক ব্যক্তিকে, দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক সন্দেহজনক রোগীকে চিকিৎসা ও স্ক্রিনিং করা হয়েছে।
আরও পড়ুন : ডিবির কাছে নতুন তথ্য দিল পাপিয়া
তিনি আরও বলেন, দেশের সবগুলো বিমানবন্দর, স্থল বন্দরে ২৪ ঘণ্টা স্ক্রিনিং ব্যবস্থা চালু রয়েছে। সেই হিসেবে এ পর্যন্ত চার লাখ ১৮ হাজার ব্যক্তিকে স্ক্রিনিং করা হয়েছে। আমরা প্রায় ১০০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছি। এ সময় আমাদের আশেপাশের দেশগুলোতে করোনা ভাইরাস এসে পড়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D