২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
আহমাদুল কবির, মালয়েশিয়া : বর্তমান সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল নেমেছে। রোববার রাতে মালয়েশিয়ার সিংইপ জামে মসজিদ সিমুনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে প্রবাসীদের ঢল নামে।
মাওলানা মিজানুর রহমান বয়ানে বলেন, ‘দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন-সুন্নাহর বিধিবিধান পালনের বিকল্প নেই।’
তিনি বলেন, ‘দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমন্ডিত হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।’
মিজানুর রহমান আজহারি বলেন, ‘ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকেই জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেন না। আর এ ইসলাম মানেই হলো আত্মসমর্পণ।’
তিনি বলেন, মানুষ দুনিয়ার জীবনের সব কাজে আল্লাহর বিধানকে কার্যকর করবে, নির্বিঘেœ তার আইন নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করবে, এটাই হলো ইসলাম বা আত্মসমর্পণ।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন হাজার হাজার প্রবাসী, ব্যবসায়ী, কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতারা।
ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D