৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কাজেই ফুটবল সামনে এগিয়ে যাক, সেটাই আমরা চাই।
তিনি বলেন, আমাদের দেশকেও এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার খেলাধুলার জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে দিচ্ছে। প্রতিটি উপজেলায় আমরা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এখানে বারো মাস খেলাধুলা চলতে পারবে, আমরা সেই সুযোগটা করে দিচ্ছি।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। বাংলার প্রতিটি ছেলেমেয়েকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মানসিকতায় আমরা গড়ে তুলব।
তিনি বলেন, আমাদের শিশু কিশোররা অত্যন্ত মেধাবী। আমরা তাদের সেই মেধা বিকাশের সুযোগই করে দিতে চাই। আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি থেকে শিশু কিশোরদের দূরে রেখে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছেলেদের অনুর্ধ্ব-১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেয়েদের অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D