৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সৌদি সরকারের এই নিষেধাজ্ঞার কবলে পড়া ওমরাহ ও পর্যটন ভিসার যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার ওমরাহ ও পর্যটন ভিসায় সৌদি আরব গমনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। সে কারণে ওমরাহ ও পর্যটন ভিসাধারীরা আপাতত ভ্রমণ করতে পারবেন না। এসব ভিসাধারী যে সকল যাত্রী বিমানের টিকিট কিনেছেন তারা চাইলে রিফান্ড নিতে পারবেন অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সিট খালি থাকলে সে সকল ফ্লাইটে পুনরায় আসন বরাদ্দ করা হবে।
ওয়ার্ক পারমিট ও এমপ্লয়মেন্ট ভিসাধারীরা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইতোমধ্যে যে সকল যাত্রী ওমরাহ ও ভ্রমণ ভিসায় বিমানে ভ্রমণ করে সৌদি আরবে অবস্থান করছেন তারা নিয়মিত ফ্লাইটে দেশে ফিরে আসতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়ে উমরাহ যাত্রী ও মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি প্রবেশ সাময়িকভাবে স্থগিত করে। এই ঘোষণার পরপরই বাংলাদেশের এয়ারপোর্ট থেকে কোনো ওমরাহ যাত্রীকে সৌদি আরবে যেতে দেওয়া হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D