৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো অকৃতজ্ঞতা প্রকাশের সামিল বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধান সাহায্যকারী ছিল। মুজিববর্ষের অনুষ্ঠানে দেশটির সরকার প্রধানকে আমন্ত্রণ না জানানো সম্পূর্ণ অকৃতজ্ঞতা প্রকাশ করার সামিল।
ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। আমাদের রক্তের সঙ্গে ভারতের রক্ত মিশে রয়েছে। এটাই হলো মুজিববর্ষে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর মূল কারণ।
তিনি বলেন, ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়।
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সহিংসতার জেরে মুজিববর্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ না জানানোর জোরালো দাবি উঠেছে। এর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D