যুবদল যুক্তরাজ্য শাখা’র ৪ জোনাল কমিটির অনুমোদন

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

যুবদল যুক্তরাজ্য শাখা’র ৪ জোনাল কমিটির অনুমোদন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যুবদলের ৪টি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) যুবদলের সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাসিত ও সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুমনের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটি লন্ডনের চারটি জোনে বিভক্ত।

এর মধ্যে লন্ডন মহানগরে গঠিত নতুন কমিটিতে যুবদলের সভাপতি আব্দুল খয়ের। এছাড়া এই জোনে সাধারণ সম্পাদক খালেদ জামাল ও সাংগঠনিক সম্পাদক নুরুল হক।

অপরদিকে, লন্ডন সিটিতে যুবদলের সভাপতি করা হয়েছে মো. ইমরান আহমেদকে। এই জোনে যুবদলের সাধারণ সম্পাদক জাকির হুসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ফুলন।

এ দিকে, সেন্ট্রাল লন্ডনে যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী সামাদ। এছাড়া আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মিনহাজ রহমানকে এই জোনের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে ইস্ট লন্ডনে যুবদলের সভাপতি করা হয়েছে আব্দুর রহমান বুলবুলকে। এই জোনে যুবদলের সাধারণ সম্পাদক রিয়াদ ইবনে হামিদ টিটু এবং সাংগঠনিক সম্পাদক লিনিয়াজ ইসলাম মুরাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট