৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
মালয়েশিয়ায় শ্রমবাজার খুব শিগগিরই চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলা সেগারানের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান ড. মোমেন।
বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি বলেন, শ্রমবাজার চালু করার ঘোষণা দিলে আপনি এখানে জাতীয় বীর হবেন।
এ ব্যাপারে মালয়েশিয়ার মন্ত্রীকে ইতিবাচক দেখেছি উল্লেখ করে ড. মোমেন জানান, তারা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন।
বাংলাদেশ বিনিয়োগবান্ধব পরিবেশ ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকার কারণে পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D