৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিবেদিত ১৪ দিনব্যাপি ত্রয়োদশ কেমুসাস বইমেলা মেলা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে নিবেদিত এ বইমেলা সফলের লক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় সিলেটের লেখক ও সংস্কৃতি কর্মীরা নগরীর দরগাগেইটস্থ কেমুসাস প্রাঙ্গণ থেকে একটি প্রচার র্যালি বের করেন।১৬ফেব্রুয়ারি থেকে নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গনে শুরু হওয়া বইমেলাটি বিকেল ৩টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।
কেমুসাসের সহ-সভাপতি ও বইমেলা উপকমিটির আহবায়ক কর্ণেল সৈয়দ আলী আহমদের সভাপতিত্বে ও গল্পকার সেলিম আউয়ালের সঞ্চালনায় র্যালি-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। স¦াগত বক্তব্য রাখেন বইমেলা উপকমিটির সদস্য সচিব নাজমুল হক নাজু। বইমেলা উপকমিটির আহবায়ক কর্ণেল সৈয়দ আলী আহমদের উদ্বোধনীর মধ্যদিয়ে শুরু হয়ে র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেমুসাস প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি মুহিত চৌধুী, কেমুসাসের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুকিত অপি, কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আব্দুস সাদেক লিপন, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সাহেদ হুসাইন, এ. মাহবুব ফেরদৌস, জাহেদুর রহমান চৌধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল,বেলাল আহমদ চৌধুরী, বাশিরুল আমিন, সৈয়দ মোহাম্মদ তাহের,মো. এহসানুল করিম মিশু, সুফিয়ান আহমদ, রাকিব আহমদ মুন্না, মারুফ আহমদ, নিলুপা ইসলাম নিলু, জুবের আহমদ সার্জন, , লেখক চন্দ্রশেখর দেব, গীতিকার এ.কে নাজির আহম্মেদ, কুবাদ বখত চৌধুরী রুবেল, নুর মোহাম্মদ, সাব্বির আহমদ, জোবায়দা বেগম আখি, কামাল আহমদ, , ইফতেখার শামীম ও দেওয়ান ছনবর রাজা প্রমূখ।
র্যালি-পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কর্ণেল সৈয়দ আলী আহমদ বলেন,৮৩ বছর বয়সী সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ত্রয়োদশ বইমেলার আজকের এই প্রচার র্যালিতে সাহিত্যিকদের সরব উপস্থিতিকে মুগ্ধতার সাথে স্বাগত জানাচ্ছি। আশা করি লেখক পাঠক এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রতিবারের ন্যায় এবারও জমজমাট হয়ে উঠবে কেমুসাস বইমেলা।
বইমেলা উপলক্ষে সাহিত্য সংসদ গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে-১৭ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টায় চিত্রাংকন প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৯ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় আবৃত্তি প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্বিরাত প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যে ৬টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক প্রফেসর মো. আবদুল আজিজ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে সংবর্ধনা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪টায় হাতের লেখা প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২৩ ফেব্রুয়ারি, রবিবার স্বরচিত কবিতাপাঠের আসর ও মোড়ক উন্মোচন, ২৪ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টায় নির্ধারিত বক্তৃতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন), ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যে ৪টায় সংগীত প্রতিযোগিতা ও মোড়ক অনুষ্ঠান, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মেচন, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী।
চিত্রাংকন প্রতিযোগিতা বিষয়ের মধ্যে রয়েছেÑবিশেষ গ্রুপ (কেজি থেকে দ্বিতীয় শ্রেণি) বিষয় : ইচ্ছেমতো, মাধ্যম: কালার পেন্সিল। ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : আমাদের ছোটো নদী, মাধ্যম : প্যাস্টেল। খ গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) বিষয় : বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাধ্যম : জল রং। গ গ্রুপ (নবম থেকে দশম শ্রেণি) বিষয় : বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মাধ্যাম : পেন্সিল স্ক্যাচ, আবৃত্তি প্রতিযোগিতাÑ বিশেষ গ্রুপ (কেজি থেকে দ্বিতীয় শ্রেণি) বিষয় : ইচ্ছেমতো। ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : একুশের ছড়া, আল মাহমুদ। খ গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) বিষয় : স্বাধীনতা তুমি, শামসুর রাহমান। গ গ্রুপ (নবম থেকে দশম শ্রেণি) বিষয় : রক্তে আমার অনাদি অস্তি, দিলওয়ার, ক্বিরাত প্রতিযোগিতায় ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : সুরা ইখলাস। খ গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বিষয় : সুরা আত-ত্বীন, হাতের লেখা প্রতিযোগিতা Ñক গ্রুপ (প্রথম থেকে তৃতীয় শ্রেণি)। খ গ্রুপ (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি)। গ গ্রুপ (সপ্তম থেকে দশম শ্রেণি) বিষয় : প্রতিযোগিতার সময় জানানো হবে, নির্ধারিত বক্তৃতা ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : গাছ লাগান, পরিবেশ বাঁচান। খ গ্রুপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) বিষয় : ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গ গ্রুপ (নবম থেকে একাদশ)। বিষয় : ভাষা আন্দোলনে কেমুসাসের ভূমিকা, সংগীত প্রতিযোগিতা ক গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয়-ছড়াগান। খ গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) দেশাত্মবোধক গান। গ গ্রুপ (একাদশ থেকে স্নাতক শ্রেণি) রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, ক্যালিওগ্রাফি ক গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি), খ গ্রুপ (নবম থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়) বিষয় : ইচ্ছে মতো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D