১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।
হাইকোর্টের আদেশে এই পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওই এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে শাহ আরেফিন টিলা এলাকা থেকে পাথর শ্রমিকদের অবৈধভাবে তৈরি করা ৩৫টি অস্থায়ী ঘর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য বলেন, আদালতের (হাইকোর্ট) মঙ্গলবারের আদেশের প্রেক্ষিতে শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আগেই শ্রমিকদের উচ্ছেদ করায় এই টিলা এখন জনমানবহীন। তবে শ্রমিকরা চলে যাওয়ার পর তাদের বসবাসের কিছু অস্থায়ী ঘর এখনও এখানে রয়ে গেছে। আমরা ৩০ থেকে ৩৫টি স্থাপনা উচ্ছেদ করেছি। একই সঙ্গে এখন থেকে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন বন্ধের ঘোষণাটি মাইকিং করে সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে। এখন কেউ এই টিলা থেকে পাথর উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, বশির অ্যান্ড কোম্পানির পক্ষে মোহাম্মদ আলীর করা রিটের পূর্ববর্তী আদেশ সোমবার (১০ ফেব্রুয়ারি) মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করায় এই টিলায় যে কোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ হয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D