সিলেট নগরীতে মুহিবুর রহমান একাডেমীতে পিঠা উৎসব

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

সিলেট নগরীতে মুহিবুর রহমান একাডেমীতে পিঠা উৎসব

সিলেট নগরীর দরগা মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমীর উদ্যোগে পিঠা উৎসব-২০২০ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে একাডেমীর প্রাঙ্গণে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান।
মুহিবুর রহমান একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, ভাইস প্রিন্সিপাল ইমদাদ উদ্দিন। একাডেমীর ইংরেজি প্রভাষক সাইয়্যিদ শাহীন ও শিক্ষক ফাতেমা ফরিদ বীথির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষক আব্দুশ শাহীদ চৌধুরী জিয়া, খন্দকার শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রজিউর রহমান, জলি দে, সৈয়দা সাবেরা খাতুন, রাসেল আহমদ, নিউমার মজুমদার, আমাতুর রহমান, জসিম উদ্দিন, শেখ রুহেল, মারুফা আক্তার, ফারহানা খান মুনা, রাখি পাল, চন্দ্রা পাল।
পিঠা উৎসবে ২৭টি স্টল অংশ নেয়। মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, ইডেন গার্ডেন স্কুল ও কলেজের স্টলও ছিল উৎসবে। উৎসবে গান পরিবেশন মুহিবুর রহমান, মোহাম্মদ শামছ উদ্দিন, আবৃত্তি করেন ইমদাদ উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট