টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধের জের ধরে অভিষেক দে দ্বীপ নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। রাত ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাত ৯টায় টিলাগড় এলাকায় দ্বীপ ও সৈকত নামের দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে তর্কাতকি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বীপের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। একটি সূত্র জানায়, নিহত দ্বীপ টিলাগড়ের রঞ্জিত গ্রুপের অনুসারী। এ গ্রুপের অভ্যন্তরীন বিরোধে দীপু খুন হয়েছে বলে ওই সূত্র জানায়। প্রসঙ্গত, টিলাগড়ে এর আগেও একাধিক খুনোখুনির ঘটনা ঘটে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট