১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
সিলেট সংবাদ : বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিব আর নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর পূর্ব মিরাবাজার খারপাড়া মিতালী-৫২’র বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি নেতা এম এ বাতিনের শোক : বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বার্তা পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন। ই-মেইলে পাঠানো এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D