৪ মাসে পুরো কোরআন মুখস্থ করলো কানাইঘাটের নাসিম

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

Manual4 Ad Code

সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাণিগ্রামের ১২ বছরের কিশোর নাসিম অাহমদ মাত্র চার মাসে পবিত্র কোরঅানের হাফেজ হয়েছেন। এত কম সময়ে হাফেজ হওয়ার ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

কিশোর হাফেজ নাসিম আহমাদ ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের অাবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। মাদরাসাটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়।

Manual8 Ad Code

নাসিম এর অাগে তার নিজ গ্রাম বাণিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ গ্রেডে উত্তীর্ণ হয়। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে স্থানীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য পায়।

Manual7 Ad Code

দরিদ্র পরিবারের সন্তান হাফেজ নাসিমের এমন কৃতিত্বের প্রশংসা করেছেন সবাই। সে তরিকত উল্লাহ ও মিসবা বেগম দম্পতির সন্তান।

৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে নাসিম সবার ছোট। সে সবার দোয়াপ্রার্থী।  বড় হয়ে কোরআন নিয়ে গবেষণা করার স্বপ্ন আছে তার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code