৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
চীনে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশটির উহান থেকে ৩১৪ বাংলাদেশিকে নিয়ে আসা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে স্থানীয় সময় ৯টা ১০ মিনিটে তাদের নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমানটি।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চীন ফেরত বাংলাদেশিদের বিমানবন্দরের পাশে আশকোনাস্থ হজ ক্যাম্পে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হবে। এ সময় তাদের সঙ্গে পরিবারসহ কেউই দেখা করতে পারবে না।
হজ ক্যাম্পে ১৪ দিন রাখা অবস্থায় যদি কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ও সেনাবাহিনী সর্বদা মোতায়েন থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D