১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
সিলেট জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের অভ্যন্তরে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসলাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, সিনিয়র সাংবাদিক আল আজাদ, দৈনিক যুগান্তর সিলেট অফিসের ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিং, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, মোঃ শাহনুর, সুষমা সুলতানা রুহী, মহিবুল হক মুহিব, সাইয়িদ আহমদ সুহেদ, মতিউর রহমান, ইমাম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম ইছন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, আহমদুল হক চৌধুরী প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D