মালয়েশিয়ায় ঢোকার চেষ্টা, ২০ ‘বাংলাদেশি’ আটক

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

Manual5 Ad Code

নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টার সময় ২০ বাংলাদেশিকে দেশটির নৌ-পুলিশ আটক করেছে।

Manual1 Ad Code

মঙ্গলবার কুয়ালা সুংগাই বেগান তেংকোরাক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে মালয়োশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার এক প্রতিবেদনে জানানো হয়।

Manual4 Ad Code

পোর্ট ক্লাং নৌ-পুলিশের কর্মকর্তা রোহাইজাদ মো. নাসিরের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ইন্দোনেশিয়া থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করে। আরোহীদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে।

২০১৫ সালে বাংলাদেশ থেকে এভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে আটক হন সহস্রাধিক বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে ক্ষুধা-তৃষ্ণায় পথেই মৃত্যু হয় তাদের অনেকের। সেই ঘটনা সে সময় আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code