১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০
প্রতিবছরের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে দিনব্যাপী পিঠা উৎসব ১৪২৬ বাংলা। আজ শুক্রবার দিনব্যাপী আয়োজনে উদ্বোধন করেন বরেণ্য আবৃত্তি এবং অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেনশ্রুতি সদস্য সচিব সুকান্ত গুপ্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তি শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক নিউজ প্রেজেন্টারস সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি এবং পদ্মা সেতু প্রকল্পের যুগ্ম-সচিব দেওয়ান সাঈদুল হাসান, আগরতলা ত্রিপুরার বিশিষ্ট বাচিক শিল্পী স্মিতা ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।
আলোচনা সভা এবং কথামালায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা ভবতোষ বর্মণ রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্যপরিষদের মিশফাক আহমেদ মিশু, রজত কান্তি গুপ্ত শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।
বক্তারা বলেন, শীত এলেই দিগন্তজোড়া প্রকৃতি হলুদ-সবুজ রঙে ছেয়ে যায়। পাকা ধানের পাশাপাশি প্রকৃতিকে রাঙিয়ে দেয় গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিম আর বকফুল। এই শোভা দেখে আনন্দে নেচে ওঠে কৃৃষকের মন। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক রকম খাবার। শ্রুতির এ ধরনের আয়োজন বাঙালির হৃদয়ের বন্ধনকে আরো মজবুত করবে।
দিনব্যাপী আয়োজনে সমবেত সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,গীতবিতান বাংলাদেশ,দ্বৈতস্বর, অন্বেষা, নগরনাট, তারুণ্য শ্রুতি আবৃত্তি বিভাগ, সুরসপ্তক, মুক্তাক্ষর, সংগীতমুকুল, সংগীত নিকেতন, অনির্বান,সুর ও বানী, নৃত্যাঞ্জলী, থিয়েটার একদল ফিনিক্স, সোপান প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করেন বরেণ্য আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, ডালিয়া ইসলাম, দেওয়ান সাঈদুল হাসান, মনির হোসেন,স্মিতা ভট্টাচার্য্য,মাসুম আজিজুল বাসার, মোঃ মুজাহিদুল ইসলাম, সংগীত পরিবেশন করবেন লোক সংগীতশিল্পী শ্যামল পাল, বাউল আব্দুর রহমান,শামীম আহমেদ, গৌতম চক্রবর্তী, প্রদীপ মল্লিক, সোনিয়া রায়, লিংকন দাশ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D