৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আইসিটি খাতে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। কাজেই সবাইকে অনুকরণ না করে উদ্ভাবনে মনোযোগী হতে হবে। আইসিটি খাতে বিশ্বের সেরা কাজগুলো আমাদের গ্রহণ করতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগ ও আওতাধীন দপ্তরের কার্যক্রম, অর্জন এবং অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের কাছে আইডিয়া প্রকল্পের অর্জিত অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড হস্তান্তর করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক ছাড়াও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকও এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনানুযায়ী আইসিটি বিভাগ সম্প্রতি সরকারি সেবাগ্রহীতাদের মতামত পরিবীক্ষণের জন্য এবং সেবা গ্রহীতাদের মতামতের ভিত্তিতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল মতামত পরিবীক্ষণ ব্যবস্থা’ চালু করে। যা সজীব ওয়াজেদ জয় পর্যবেক্ষণ করেন। এই উদ্যোগটি আইসিটি বিভাগের সেবার মান উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক জানান, প্রকল্প থেকে উদ্যোক্তাদের উন্নয়নে গৃহীত নানা পরিকল্পনার মধ্যে দেশের ১০টি জনগুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে তথ্য-প্রযুক্তি ভিত্তিক ইনোভেটিভ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আয়োজন স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়া করছে ‘ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস’।
হ্যাকাথন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্টার্টআপ বাংলাদেশ- আইডিয়ার ওয়বেসাইটে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর মালয়েশিয়ায় অ্যাসোসিওর আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড পায় ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)’। তথ্যপ্রযুক্তিতে এশিয়ার অন্যতম বৃহৎত্তম সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আইসিটি এডুকেশন ক্যাটাগরিতে আইসিটি খাতে বিশেষ অবদানের জন্য এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান করে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি আইসিটি খাতে প্রশিক্ষণ ও মেনটরিংয়ের মাধ্যমে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে আইডিয়া প্রকল্প।
এছাড়া আইডিয়া প্রকল্প তার ‘স্টার্টআপ বাংলাদেশ’ ব্যানার নিয়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে স্টার্টআপ সংস্কৃতি প্রচার ও প্রসারের পাশাপাশি উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে ব্যাপক ভূমিকা রাখছে। এ পুরস্কার প্রাপ্তির ফলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সার্বিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং তরুণদের তাদের উদ্ভাবনী ভাবনাগুলোর সঠিক চর্চার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণেও উৎসাহিত করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D