১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০
সিলেটের বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের শিক্ষার্থী শোভন নন্দী (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ ঘোষ (১৭) নামে এমসি কলেজের আরেক শিক্ষার্থী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া একটার দিকে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিলেন এমসি কলেজের ছাত্র দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে শোভন নন্দী ও একই এলাকার আনন্দ ঘোষের ছেলে আকাশ ঘোষ।
মোটরসাইকেলটি কাজিবাড়ি এলাকায় আসামাত্র একটি লেগুনা তাদেরকে ধাক্কা দেয়। এসময় তাদের মোটরসাইকেলসহ তারা রাস্তার নিচে পড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। অপর আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D