২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
ইরানের তেহরানে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে দেশটির সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছে। এদিকে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকশ শিক্ষার্থী ইরানের শরীফ ও আমির কবির নামে অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয়। প্রথমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয় শিক্ষার্থীরা। কিন্তু সন্ধ্যা নাগাদ তা বিক্ষোভে রূপ নেয়।
ফার্স নিউজ এজেন্সি জানায়, এক হাজারের বেশি মানুষ দেশটির নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং সোলেইমানির ছবি ছিঁড়েছে।
শিক্ষার্থীরা বিমানটি ভূপাতিত করার জন্য দায়ী ব্যক্তিদের, এবং যারা এই ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানিয়েছে।
জানা যায়, প্রতিবাদী স্লোগানের মধ্যে ছিল ‘কমান্ডার-ইন-চিফ পদত্যাগ করুন’। এখানে তারা শীর্ষ নেতা আলি খামেনিকে উদ্দেশ্য করে স্লোগানটি দিয়েছে। এছাড়া ‘মিথ্যাবাদীদের মৃত্যুদণ্ড দাও’ বলেও তারা স্লোগান দেয়।
ফার্স নিউজ আরও জানায়, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে।সরকারের এই পদক্ষেপে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ক্ষোভ প্রকাশ করেছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজি এবং ফারসি দুই ভাষায় টুইটে বলেছেন, ইরানের সাহসী ও ভুক্তভোগী জনগণের প্রতি : আমি আমার রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই আপনার পাশে আছি এবং আমার সরকার আপনাদের পাশে থাকবে। আমরা আপনাদের প্রতিবাদ নিবিড়ভাবে অনুসরণ করছি। আপনাদের সাহস অনুপ্রেরণা দেয়। বিবিসি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D