|
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬
গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ধীরাশ্রম জিকে উচ্চ বিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জয়দেবপুর থেকে টঙ্গীগামী একটি অটোরিকশাকে পেছন থেকে বেপরোয়া গতির ট্রাক চাপা দিলে অটোরিকশাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে নগরীর হায়দরাবাদ এলাকার ব্যবসায়ী দুই ভাই জামাল উদ্দিন (৫৫) ও মহিউদ্দিন মোহর (৫২)। স্বজনরা জানান, তারা গাজীপুর আদালত থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি অটোরিকশার চালক।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার আল মেহেদী জানান, হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। গুরুতর অবস্থায় আরও দুজনকে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও ট্রাক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D