৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে আজ রবিবার (১২ জানুয়ারি) বিকালে আবুধাবি যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়োজিতব্য ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে রবিবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী।
রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন সরকার প্রধান। এ দিন স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
আগামী সোমবার (১৩ জানুয়ারি) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের (এডিএনইসি) আইসিসি হলে বেলা ১১টায় ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ১২টায় ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরিমনি’তে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী তার হোটেলে এনভয়ে’স কনফারেন্সে যোগ দেবেন।
পরের দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান এবং ইউএইর প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে দেখা করবেন।
এ দিন বিকাল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল-১১, এডিএনইসি-তে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশনের ওপর সাক্ষাৎকার অধিবেশনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ইউএই সফর শেষে আগামী মঙ্গলবার রাতে ঢাকায় ফিরে আসবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D