১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০জানুয়ারি দুপুর ১টা ৪১ মিনিটে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমসি কলেজে জাতির পিতার ম্যুরালে মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মো শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাজ উদ্দিন, বিজিত চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, আব্দুর রহমান জামিল, এডভোকেট শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, জগদীশ দাস, সালেহ আহমদ সেলিম, আব্দুস সোবহান, বিধান কুমার সাহা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D